বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের সতীহাটে এ ঘটনা ঘটে।
সতীহাট বাজার বণিক সমিতির উপদেষ্টা দেওয়ান ময়েন উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে সতীহাট বাজারের সাফিয়া মেশিনারীজ (ওয়েল্ডিং) এন্ড ভ্যারাইটি স্টোর নামের দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আশেপাশের দোকান, মার্কেট ও গোডাউনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিকভাবে মান্দা ফায়ার সার্ভিসের সাব-স্টেশনে জানানো হয়। এরপর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে একটি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।
.png)
গনেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে বাজার বণিক সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার নুরুন্নবী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিক রেজাউল ইসলাম দাবি করেছেন।