ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মান্দায় ট্রাক্টরচাপায় পথচারী নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩২, ৬ মার্চ ২০২৩
মান্দায় ট্রাক্টরচাপায় পথচারী নিহত
স্বজনদের আহাজারি- ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় ট্রাক্টরচাপায় আমেনা বেগম নামে এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার বেলা ১১টার দিকে নওগাঁ- রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের মিরপুর গ্রামের মজিবর রহমানের মেয়ে। আহতরা হলেন- একই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ এবং নেকবরের ছেলে মানিক। আহত আকাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে আমেনা বেগম মাঠে ছাগল রেখে নীলকুঠি মোড়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল বালুবাহী ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে আমেনা বেগমকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। একই সময়ে পেছন থেকে আসা বালুবাহী ট্রাক্টরটি তাকে চাপা দেয়। পরে আমেনাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

Advertisement

মান্দা থানার এসআই আমিনুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!