ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জ থানায় একদিনে দুই ইন্সপেক্টরের বদলি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ২৯ মার্চ ২০২৩
কালীগঞ্জ থানায় একদিনে দুই ইন্সপেক্টরের বদলি
ফাইল ফটো

গাজীপুরের কালীগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার মোহাম্মদ সোহেল রানাকে বদলি করা হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) উখিং মে। এর আগে মঙ্গলবার গাজীপুর পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম কর্তৃক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

জানা গেছে, কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমানকে প্রত্যাহার করে লাইন ওয়ার হিসেবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থানে মোহাম্মদ মিজানুর রহমানকে কালীগঞ্জ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

এছাড়াও, কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার মোহাম্মদ সোহেল রানাকে শ্রীপুর থানায় ইন্সপেক্টর (অপারেশন অ্যান্ড কমিউনিটি পুলিশ) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তার স্থানে কালীগঞ্জ থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে শেখ মো. আমিরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

মো. আনিসুর রহমান ২০২১ সালের ২ আগস্ট কালীগঞ্জ থানার ওসি এবং খন্দকার মোহাম্মদ সোহেল রানা ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে ২০২২ সালের ২ সেপ্টেম্বর কালীগঞ্জ থানায় যোগদান করেছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!