ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাব চুরি করতে গিয়ে গাছেই অজ্ঞান কিশোর, অতঃপর...

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫০, ২৯ মার্চ ২০২৩
ডাব চুরি করতে গিয়ে গাছেই অজ্ঞান কিশোর, অতঃপর...
ছবি: সংগৃহীত

মঙ্গলবার তখন রাত। ওই সময় ছোট ভাইকে নিচে রেখে ডাব চুরি করতে নারিকেল গাছে ওঠেন এক কিশোর। পরে আর নামতে পারেননি। ভয়ে গাছেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। সাড়া না পেয়ে গাছের নিচে থাকা তার ছোট ভাই স্থানীয়দের জানালে তারা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ছয় ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেন। 

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ফরিদুপরের মধুখালী পৌরসভার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে।

স্থানীয় বাসিন্দা মো. মমিন বিশ্বাস বলেন, রাত সাড়ে ৮টার দিকে ছোট ভাইকে নিচে রেখে ডাব চুরি করতে গাছে ওঠে ওই কিশোর। পরে আর নামতে পারেনি সে। একপর্যায়ে ভয়ে গাছেই অজ্ঞান হয়ে পড়ে সে। এ সময় তার সাড়া না পেয়ে গাছের নিচে থাকা তার ছোট ভাই স্থানীয়দের জানালে তারা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ছয় ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেন।

Advertisement

মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিসুর রহমান লিটন বলেন, ডাব পাড়ার উদ্দেশ্যে ওই কিশোর গাছে উঠে আর নামতে পারছিল না। পরে গাছেই অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।

মধুখালী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, রাত ১০টার দিকে ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে যাই। রাত দেড়টার দিকে ওই ছেলেকে উদ্ধার করা হয়। নারিকেল গাছটি বেশ বড় হওয়ায় আমাদের ফায়ার সার্ভিস অফিসে যাবতীয় সরঞ্জাম না থাকার কারণে ফরিদপুর জেলা ফায়ার সার্ভিস একটি ইউনিটের সাহায্য নেয়া হয়।

মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শুনেছি ওই ছেলেটি ডাব ও সুপারিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে। সে ডাব চুরির উদ্দেশ্যে গাছে ওঠার পর আর নামতে পারেনি। ভয়ে গাছের ওপরই অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে তাকে উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!