ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ২৬ মার্চ ২০২৩
মাটিরাঙ্গায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

রোববার সকালের দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনের মাঠে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন ও ক্রীড়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মিজ নুসরাত ফাতেমা চৌধূরী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দিবসটির উপর তাৎপর্য তুলে ধরে পৃথক ভাষণ দেন। এ সময় মাটিরাঙ্গায় থানার ওসি মোহাম্মদ জাকারিয়া তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!