বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাটিরাঙ্গা পৌর শহরে অবস্থিত দোকানগুলোতে অভিযান পরিচালনা করে বাজার মানিটরিং করা হয়।
বাজার মনিটরিংয়ে সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মো. সালেহ ও মাটিরাঙ্গায় থানার ওসি মোহাম্মদ জাকারিয়া উপস্থিত ছিলেন। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার মজুদ এবং পণ্য সরবরাহ পরিস্থিতি তদারকী করা হয়।
.png)
সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মো. সালেহ বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে পুরো রমজান জুড়ে বাজার মানিটরিং অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দাম রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।