ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় বিদেশি মদসহ আটক ২ 

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ১২ মার্চ ২০২৩
মাটিরাঙ্গায় বিদেশি মদসহ আটক ২ 
আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় অভিযান চালিয়ে ১৬ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দন্তি রাম পাড়া এলাকার থানা রোড থেকে তা‌দের আটক করা হয়। আটককৃতরা হলেন- মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের দন্তি রাম পাড়ার বাসিন্দা দেবেন্দ্র ত্রিপুরার ছেলে কুঞ্জ মোহন ত্রিপুরা এবং স্বপন ত্রিপুরার ছেলে সজীদ চাকমা।

জানা যায়, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দন্তি রাম পাড়া এলাকার থানা রোডে অভিযান পরিচালনা ক‌রে পুলিশ। এ সময় ১৬ বোতল বিদেশি মদসহ কুঞ্জ মোহন ত্রিপুরা এবং সজীদ চাকমাকে গ্রেফতার করা হয়।

Advertisement

মা‌টিরাঙ্গা থানার ওসি জাকা‌রিয়া জানান, বিদেশি মদসহ আটককৃত ব্যক্তিদের বিরু‌দ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!