আটক যুবক সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুরান পাড়ার আবুল কালামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
.png)
তিনি জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল সাবরাং পুরান পাড়া ৬নং ওয়ার্ডের আবুল কালামের বসতঘরে অভিযান চালায়। এ সময় বিদেশি ১১টি মদের বোতলসহ এক যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন যাবত মদ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত মদসহ আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।