ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ১৮৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী ধরা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
রাজশাহীতে ১৮৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে গোদাগাড়ী উপজেলার ৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের আমতলা খাসমহল গ্রাম থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ বাড়িনগর দিয়াড় মানিকচক গ্রামের মো. মজিবর রহমানের ছেলে সান মোহাম্মদ (৪০) ও একই গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে মো. আবুল খায়ের আল-আমিন (২৪)।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৫ এর মিডিয়া সেল।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসির একটি অপারেশন দল জানতে পারে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ৯নং চরআষাড়িয়াদহ ইউনিয়নের আমতলা খাসমহল গ্রামের মৃত শামছুল হকের ছেলে মো. হানিফের বাড়ির সামনের মাঠে রাতে একটি মাদকচক্র ফেনসিডিল ক্রয়-বিক্রয় করবে। ওই সংবাদ পাওয়া মাত্রই ফোর্সসহ নৌকাযোগে নদী পার হয়ে হানিফের বাড়ির সামনের মাঠে পৌঁছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুই মাদক ব্যবসায়ীকে দুটি ফেনসিডিলের বস্তাসহ আটক করা হয়।

এ সময় তাদের কাছে থেকে জব্দকৃত দুই বস্তার ভেতর থেকে ১৮৪ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!