ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে মাদক মামলায় সাত রোহিঙ্গার যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
কক্সবাজারে মাদক মামলায় সাত রোহিঙ্গার যাবজ্জীবন
ফাইল ফটো

কক্সবাজারে মাদক মামলায় সাত রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার বিকেলে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বেলাল হোসেন, ইয়ার মোহাম্মদ, জয়নাল হোসেন, জাকির হোসেন, মঞ্জুর আলম, আব্দুর রহমান এবং জাকির হোসেন। তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম জানান, ২০২০ সালের ১ ডিসেম্বর রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলবর্তী সাগরপথে নৌযানে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্ট গার্ড অভিযান চালায়। একপর্যায়ে শাহপরীর দ্বীপ থেকে সাত থেকে আট নটিক্যাল মাইল দূরবর্তী সাগরে সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা থামার নির্দেশ দেন। কিন্তু নির্দেশ অমান্য করে ট্রলারে থাকা লোকজন পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ট্রলার থামিয়ে সাতজনকে আটক করা হয়। এ সময় ট্রলারটি তল্লাশি করে দুই লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

এ ঘটনার পরদিন ২ ডিসেম্বর কোস্টগার্ড টেকনাফ স্টেশনের সদস্য এমএ ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করেন। ২০২১ সালের ২৭ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেন।

তিনি আরো জানান, মামলার সার্বিক বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক রোববার এ রায় ঘোষণা করেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মামলার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!