ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় ২ নারীর যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
মাদক মামলায় ২ নারীর যাবজ্জীবন
ফাইল ফটো

চট্টগ্রামে মাদক মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম হলুদিয়া এলাকার সুলতান আহাম্মদের বাড়ির মাহাবুল আলমের স্ত্রী জমিলা খাতুন এবং একই জেলার রামু উপজেলার খুনিয়া পালং এলাকার আব্দুর রহমানের বাড়ির দিল বাহারের স্ত্রী গুলজার বেগম।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদক মামলায় জমিলা খাতুন ও গুলজার বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দুইজন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ জানুয়ারি নগরের বাকলিয়া থানা এলাকায় একটি বাস থেকে চার হাজার ৮৫০ পিস ইয়াবাসহ জামিলা খাতুন ও গুলজার বেগমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ঐ ঘটনায় তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করেন অধিদফতরের চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম। মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!