ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধারের টাকা নিয়ে দ্বন্দ্ব, বন্ধুকে মেরে পুঁতে রাখতে গিয়ে ধরা মিন্নত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ২৫ মার্চ ২০২৩
ধারের টাকা নিয়ে দ্বন্দ্ব, বন্ধুকে মেরে পুঁতে রাখতে গিয়ে ধরা মিন্নত
ফাইল ফটো

হবিগঞ্জে পাওনা টাকা নিয়ে বন্ধুকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখার সময় মিন্নত আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে জেলার বানিয়াচং উপজেলায় ইকরাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিষ্ণু সরকার লাখাই উপজেলার বেগুনাই গ্রামের প্রাণনাথ সরকারের ছেলে। অভিযুক্ত মিন্নত আলী ইকরাম গ্রামের লিয়াকত আলীর ছেলে।  

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিহত বিষ্ণু সরকারের বন্ধু ছিলেন মিন্নত আলী। সেই সুবাদে মিন্নতের কাছে থেকে বিষ্ণু ২০ হাজার টাকা ধার নেন। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে শুক্রবার রাত ২টার দিকে মিন্নতের বাড়িতে দুজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মিন্নত কোদাল দিয়ে বিষ্ণুর মাথায় আঘাত করেন। এতে  ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে মরদেহ মাটিতে পুঁতে রাখার সময় তাকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। 

তিনি আরো জানান, শনিবার সকালে বিষ্ণুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!