বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. ফারুক হোসেন, মো. জহিরুল ইসলাম, মো. তারিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন এবং মো. রাজিব মিয়া।
পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তাদেরকে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল। আদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় তারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সদর উপজেলার চর বারইল গ্রামে এবং চর গড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
.png)
তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য পাঁচ লাখ ৭২ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দুইটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।