ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইলে লুডু জুয়া, হাতেনাতে গ্রেফতার ৭

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ২১ মার্চ ২০২৩
মোবাইলে লুডু জুয়া, হাতেনাতে গ্রেফতার ৭
মোবাইলে লুডু জুয়া, হাতেনাতে গ্রেফতার ৭ -ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সদর উপজেলায় মোবাইলে লুডু জুয়া খেলার সময় ৭ জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নগদ ৫ হাজার ৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার মুকিমপুর গ্রামের আবু সায়েদের ছেলে মো. রাসেল ওরফে ইলিয়াছ (২৩), একই উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রুবেল (৩০), শুল্যকিয়া গ্রামের ছায়দুল হকের ছেলে মো. মমিন উল্ল্যাহ (২৫), কৃষ্ণরামপুর গ্রামের মৃত দিন মোহাম্মদের ছেলে আব্দুল হালিম (৩৫), মৃত শাহ আলমের ছেলে মো. রোমান (৩৪), সুবর্ণচর উপজেলার চর হাসান গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মো. সুমন (৩৫), ফেনীর সদর উপজেলার গাঘরা গ্রামের নুরুল্যাহ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

মঙ্গলবার দুপুরে তাদেরকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার রাত প্রায় ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জহুরুল হক মিয়া গ্যারেজের শাহাদাতের ওয়ার্কশপ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম বলেন, গতকাল সোমবার রাত প্রায় ১১টার দিকে ডিবি পুলিশ নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জহুরুল হক মিয়া গ্যারেজের শাহাদাতের ওয়ার্কশপের পিছনে অভিযান চালায়। সেখানে ৭ জুয়াড়িকে তাদের নিজ মোবাইলের লুডু অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেন।

এসপি আরো জানান, এ ঘটনায় ৭ জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!