ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাঠে পড়েছিল চালকের হাত-পা বাঁধা মরদেহ

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩, ২২ মার্চ ২০২৩
মাঠে পড়েছিল চালকের হাত-পা বাঁধা মরদেহ
ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় একটি মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আতিয়ার রহমান নামে এক প্রাইভেটকারের চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে আশুলিয়া থানাধীন জামগড়া রূপায়ন মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আতিয়ার রহমান রংপুর জেলার সদর উপজেলার উত্তর খলেয়ার হাজিপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি বর্তমানে আতিয়ার আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করে প্রাইভেটকার চালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আতিয়ার গাড়ি চালানোর কথা বলে বাসা থেকে বের হন। পরে বুধবার সকালে আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ এলাকায় স্থানীয় এক ব্যক্তি গরু নিয়ে গেলে হাত-পা বাঁধা এক মরদেহ দেখেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমেনুল ইসলাম জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। তবে নিহতের হাত ও পা বাঁধা ছিল।

তিনি আরো জানান, নিহতের পকেটে থাকা এনআইডি কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!