ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে নদীর তীরে মিলল লাশ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ২১ মার্চ ২০২৩
পটুয়াখালীতে নদীর তীরে মিলল লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো

পটুয়াখালীর সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নে নদীর তীর থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে বড়বিঘাই ইউনিয়নের ক্যামঘাট বাজারের দক্ষিণ পাশে নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

জানা যায়, স্থানীয়রা বিকেলে বড়বিঘাই ইউনিয়নের ক্যামঘাট বাজারের দক্ষিণ পাশে নদীর তীরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

Advertisement

সদর থানার এসআই ফয়সাল জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!