নিহত খালেক হাজারীগঞ্জ ২ নম্বর ওয়ার্ডের মৃত আজিজ চৌকিদারের ছেলে। শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার জানান, ১৬ মার্চ গভীর রাতে বাসা থেকে নিখোঁজ হন আব্দুল খালেক। পরে বিভিন্নস্থানে খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে তার স্ত্রী জাকিয়া বেগম শনিবার থানায় সাধারণ ডায়েরি করেন। রোববার সকালে ১ নম্বর ওয়ার্ডের মুন্সিগঞ্জ এলাকার নুরউদ্দিন কাজির বাড়ির পূর্বপাশের ধানক্ষেত তার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
.png)
শশীভুষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।