শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে, একইদিন বিকেলে মারধরের শিকার হন তাহেরুল। নিহত তাহেরুল সোনাতলা উপজেলার ছাইতানতলা গ্রামের হাবিবুর রহমান ছেলে।
ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, জমির বিরোধে নিজ বাড়িতে প্রতিপক্ষের মারধরের শিকার হন তাহেরুল। তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন স্বজনরা। হাসপাতালে নেয়ার আগেই তাহেরুলের মৃত্যু হয়।
.png)
তিনি আরো জানান, তাহেরুলের সঙ্গে তার আত্মীয়স্বজনদেরই জমি সংক্রান্ত বিরোধ ছিল। লাশ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।