ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়া প্রেমের জেরে স্ত্রীকে খুন, স্বামী গ্রেফতার

শ্রীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ১৫ মার্চ ২০২৩
পরকীয়া প্রেমের জেরে স্ত্রীকে খুন, স্বামী গ্রেফতার
পরকীয়া প্রেমের জেরে স্ত্রীকে খুন, স্বামী গ্রেফতার -ছবি ডেইলি বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে প্রধান আসামি স্বামী অঞ্জু বর্মনকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব-১। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এ হত্যার দায় স্বীকার করেছেন।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর থানার ইন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে অঞ্জু বর্মনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার সন্তোষ বর্মনের ছেলে।

এরআগে শুক্রবার (১০ মার্চ) গাজীপুর কোনাবাড়ি থানার আমবাগ মন্দির সংলগ্ন একটি ফ্লাটের রুম থেকে স্ত্রী কল্পনা রানীর মরদেহ উদ্ধার করেন পুলিশ।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল।

এতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি ভিকটিম ও তার স্বামী অঞ্জু বর্মন ভিকটিমের বাবার বাড়ি গাজীপুর কোনাবাড়িতে বেড়াতে আসেন। পরে ২৮ ফেব্রুয়ারি স্ত্রীকে রেখে তার গ্রামের বাড়িতে যান অঞ্জু বর্মন। আবার ৭ মার্চ তিনি পুনরায় সেখানে ফিরে আসেন।

ঘটনার দিন শুক্রবার (১০ মার্চ) সকালে ভিকটিমের বাবা, মা ও ভাই তাদের নিজ কর্মে বাসার বাইরে যান। পরে পরকীয়া প্রেমের সন্দেহে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অঞ্জু বর্মন ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। পরে তার মা-বাবা বাড়িতে আসলে তাদের মেয়ের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরই প্রেক্ষিতে অঞ্জু বর্মনকে অভিযুক্ত করে কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভিকটিমের বাবা।

মেজর এ এস এম মাঈদুল জানান, র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অঞ্জু বর্মন তার স্ত্রী কল্পনা রানী বর্মনকে শ্বাসরোধ করে হত্যার দায় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!