এর মধ্যে শনিবার সকালে জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের শালুরদিয়া গ্রাম থেকে মনি আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে জেলার পলাশ উপজেলায় পৃথক ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী ও পুরুষের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ঘোড়াশালে রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেন রেলওয়ে পুলিশ। আবার জিনারদীর সাতটেকিয়া এলাকার রেললাইনের পাশ থেকে এক পুরুষের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেন রেলওয়ে পুলিশ।
.png)
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, লাশ দুটির সুরতাল করা হয়েছে। তবে এখনো মৃতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পিবিআইকে জানানো হয়েছে। তারা লাশ দুটির পরিচয় শনাক্তে কাজ করবেন।
এছাড়া রায়পুরার বাঁশগাড়িতে মো. শাহাবুদ্দিন মিয়া (৭০) নামে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে হানিফা জানান, এলাকায় নীরব চাঁদাবাজি চলছে। আমার বাবা চাঁদার টাকা দিলেও আবার চাঁদা দাবি করেন তারা। এতে মানসিকভাবে ভেঙে পড়ে আমার বাবা আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে রায়পুরা থানার ওসি গোবিন্দ সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।