ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে চোরাই তারসহ আটক ২

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ১৫ মার্চ ২০২৩
বাগেরহাটে চোরাই তারসহ আটক ২
আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটে মোংলা-খুলনা মহাসড়কের পাশ থেকে চোরাই তারসহ দুই যুবককে আটক করেছেন আনসার সদস্যরা।

বুধবার সকালে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৫০ কেজি কপার ক্যাবল, একটি ক্যাবল কাটার এবং একটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার সেনাকুর গ্রামের ফিরোজ শেখের ছেলে মো. ইউসুফ শেখ এবং আদাঘাট গ্রামের বারেক গাজীর ছেলে মো. ইমরুল গাজী।

তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ জানান, উদ্ধারকৃত মালামালসহ আটক চোরদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এছাড়া রামপাল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!