ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোরাই গরু উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল যুবকের

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
চোরাই গরু উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল যুবকের
ছবিতে জুবায়ের আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে চুরি হয়ে যাওয়া গরু উদ্ধার করতে গিয়ে পিকআপ চাপায় জুবায়ের আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুবায়ের আহমেদ একই উপজেলার খড়কি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

জানা যায়, খড়কি গ্রামের আসকির মিয়ার গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় একদল চোর। এ সময় একটি পিকআপযোগে চোরাই গরু নিয়ে যেতে দেখেন ঐ গ্রামের কয়েকজন লোক। পরে তারা পিকআপটিকে ধাওয়া করেন। ছাতিয়াইন এলাকায় পৌঁছে চোরেরা পিকআপসহ গরু রেখেই পালিয়ে যান। এ সময় স্থানীয়রা গাড়িসহ গরুভর্তি পিকআপটি নিয়ে আসতে চাইলে অসাবধানতাবশত এর চাকার নিচে পড়ে গুরুতর আহত হন জুবায়ের। পরে জুবায়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চোরাই কাজে ব্যবহৃত মিনি পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া চোরদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!