শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের মাদারদিয়া গ্রামের মো. ইলিয়াস শেখের ছেলে দুর্ধর্ষ চোর মো. সুলতান মামুন ওরফে গোলাম শাহেনশাহ ওরফে আলফা ঢালীর বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। পরে মামুনের ঘরে তল্লাশি চালিয়ে তার স্ত্রী জোহরা বেগমের কাছে থাকা নগদ এক লাখ ২১ হাজার ৫০০ টাকা, দুই জোড়া কানের দুল এবং তিনটি রূপার নুপুর উদ্ধার করা হয়। এ সময় জোহরা বেগমকে গ্রেফতার করা হয়।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মামুন দুর্ধর্ষ চোর ও প্রতারক। বড় সন্নাসীর গ্রামে একটি বাড়িতে চুরির ঘটনায় মামলা করা হয়। এরপর অভিযান চালিয়ে কয়েকদিন আগে মামুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি চুরি ও দুইটি মাদক মামলাসহ খুলনা ও বাগেরহাটের বিভিন্ন থানায় মামলা রয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়িতে অভিযান পরিচালনা করা হলে চুরি হওয়া সোয়া লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
.png)