ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ১৫ মার্চ ২০২৩
খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

খুলনার বটিয়াঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তফা সানা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার হেতালবুনিয়া গ্রামে মুরগির ফার্ম তৈরি করার সময় এ ঘটনা ঘটে। মৃত মোস্তফা সানা একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে মোস্তফা সানা মাছের ঘেরের উপর মুরগির ফার্ম তৈরি করছিলেন। এ সময় বৈদ্যুতিক তারের স্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। পরিবারের লোকজন মোস্তফাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

বটিয়াঘাটা থানার ওসি শওকত কবির জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!