বুধবার রাত দেড়টার দিকে উপজেলার মির্জাপুর চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আমির হোসেনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, বালুভর্তি ডাম্প ট্রাক থেকে বালু ফেলার সময় ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয় গাড়িটি। এ সময় চালক আমির হোসেন ড্রাইভিং সিটে আটকা পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)