ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৭, ৬ মার্চ ২০২৩
চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইলিয়াছ নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের মুবিনপাড়া এলাকার একটি হেফজখানায় এ ঘটনা ঘটে। মৃত মো. ইলিয়াছ একই এলাকার নুরুল কবিরের ছেলে।

জানা যায়, দুপুরে মুবিনপাড়া এলাকায় একটি মহিলা হেফজখানার পানির মোটর ঠিক করতে যান ইলিয়াছ। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!