ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ৪ মার্চ ২০২৩
উল্লাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল মোমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শনিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের দুর্গাপুর তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোমিন একই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, সকালে নিজেদের জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প চালাতে মাঠে যান আব্দুল মোমিন। দুপুরের দিকে বাড়ি থেকে তার খাবার নিয়ে গেলে তাকে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে আব্দুল মোমিনকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

উল্লাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক তারে জড়িয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!