ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশাচালকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

পুকুর থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে জমিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে নুরুল হুদা সুজন নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপির ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নুরুল হুদা ভবানীপুর গ্রামের নুর নবীর ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

স্থানীয়রা জানায়, নুরুল হুদা বাড়ির পাশের পুকুর থেকে গতকাল রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক মোটর দিয়ে বোরো ধানের জমিতে পানি দিতে যান। সেচ দেওয়ার একপর্যায়ে বৈদ্যুতিক তার ডান হাত জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

দাগনভূঞা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. হাসান ইমাম জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছে স্বজনরা। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!