মঙ্গলবার সকালে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদ জানান, এ ঘটনায় মোট ২৫টি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে পুলিশের পাশাপাশি র্যাব নিয়োজিত রয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হচ্ছে। কোনো সাধারণ নিরীহ ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে না।
.png)