রোববার রাত ১টার দিকে নয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
আরো পড়ুন >>> কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, একজনের যাবজ্জীবন
.png)
তিনি জানান, র্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার নয়াপাড়া সাবরাং এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ৮ বছর পলাতক থাকা মাদক মামলার আসামীকে আটক করা হয়েছে।
আটক যুবক মো. ইসমাইল ওই এলাকার কবির আহমদের ছেলে। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।