ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, একজনের যাবজ্জীবন 

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ১৩ মার্চ ২০২৩
কোদাল দিয়ে কুপিয়ে হত্যা, একজনের যাবজ্জীবন 
ফাইল ছবি

নওগাঁয় কোদাল দিয়ে কুপিয়ে হত্যা মামলায় মিজানুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে এ রায় দেন নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ, আদালত-২ এর বিচারক মো.ফেরদৌস ওয়াহিদ। সাজাপ্রাপ্ত মিজানুর রহমান নওগাঁর নিয়ামতপুর উপজেলার কদমবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। 

জানা যায়, ২০১১ সালের ৯ জানুয়ারি মামলার বাদী মাসুদ রানার শ্বশুর মোশারফ হোসেনকে কোদাল দিয়ে কুপিয়ে  হত্যা করেন মিজানুর রহমান। এ ঘটনায় উত্তেজিত জনতা মিজানুর রহমানকে আটক করে গণধোলাই দেয়। এ ঘটনায় মাসুদ রানা বাদী হয়ে ঐদিনই নিয়ামতপুর থানার একটি হত্য মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় দেন বিচারক। 

Advertisement

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন অতিরিক্ত পিপি মো. আব্দুল বাকী এবং আসামির পক্ষের কৌঁসুলি ছিলেন মো. সিরাজুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!