ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে স্ত্রী হত্যার পলাতক আসামি গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৯, ১২ মার্চ ২০২৩
গাজীপুরে স্ত্রী হত্যার পলাতক আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মহানগরে নাজমা খাতুন (৩৫) নামে নারী পোশাক কর্মীকে হত্যার অভিযোগে নিহতের স্বামী ওমর ফারুককে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বামী ওমর ফারুকের আত্নগোপনের সংবাদটি জানার পর পুলিশের বিশেষ অভিযানে আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। আসামিকে গাজীপুর মেট্রোপলিটন পুবাইল থানা পুলিশের হাতে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Advertisement

এর আগে রোববার সকাল ৯টার দিকে নিহতের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তালাবদ্ধ ঘরের জানালা নিহতের দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুবাইল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত নাজমা খাতুন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার সানবেকা গ্রামের মাহমুদ আলীর বড় মেয়ে। 

স্বামী ওমর ফারুক ময়মনসিংহ জেলার নান্দাইল থানার তেলিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। তারা উভয়ই পূবাইলের করমতলার সুমনের বাড়ির ভাড়া থেকে ম্যাক্স কম্পোজিট মৌজার কারখানায় চাকরি করতেন। 

ভিকটিমের বাবা মাহমুদ আলী জানান, নাজমার প্রথম স্বামী ১০ বছরের একটি কন্যাসন্তান রেখে মারা গেলে দু-তিন বছর আগে পূবাইলে চলে আসেন। এসময় তারা একত্রে চাকরির সুবাদে প্রেমের সম্পর্কে বিবাহ হয় তাদের।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!