দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার সুরত আলমের ছেলে মো. সালাউদ্দিন এবং একই জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকার এস্তেফজুর রহমানের ছেলে মো. জসিম। তাদের মধ্যে সালাউদ্দিন মাইক্রোবাস চালক ও জসিম তার সহকারী।
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ জানান, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মাইক্রোবাসের চালক মো. সালাউদ্দিন ও হেলপার মো. জসিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় সালাউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠান আদালত।
.png)
২০২১ সালের ২৮ আগস্ট নগরের আকবরশাহ থানা এলাকায় মাইক্রোবাসে পাচারের সময় ১৬ হাজার ৮০০ ইয়াবাসহ চালক সালাউদ্দিন ও সহকারী জসিমকে আটক করে র্যাব। পরে এ ঘটনায় আকবরশাহ থানায় মামলা করেন র্যাব-৭ এর তৎকালীন পরিদর্শক (শহর ও যান) মো. শহিদুল আলম। এ মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।