ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ১৩ মার্চ ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বামীর যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন পাচার মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এ মামলায় আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডিত ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গার সাজ্জাদ আলীর ছেলে মো. বাদশা।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

Advertisement

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ বাদশাকে তার নিজ বাড়ি থেকে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার মা সাগরি বেগম ও স্ত্রী রোজিনা বেগমকেও আটক করা হয়। 

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রায়হান আহমেদ খান বাদী হয়ে সদর থানায় সেই রাতের মামলা দায়ের করেন। পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান ২০১৯ সালের ১৮ নভেম্বর সাগরী বেগমকে অব্যাহতি দেন। তবে বাদশা ও তার স্ত্রী রোজিনার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সোমবার দুপুরে মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বাদশাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আদেশ দেন। তবে এ মামলায় তার স্ত্রী রোজিনার কোনো অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয় আদালত। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!