ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ৬ মার্চ ২০২৩
খুলনায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামি মো. আল আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তিনি নিজখামার বিশ্বাস প্রোপারটিজ এলাকার বাসিন্দা মো. রুস্তুম খাঁর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. রুবেল খান।

Advertisement

ওই স্কুলছাত্রী বিশ্বাস প্রোপারটিজ এলাকার বাসিন্দা ও হোগলাডাঙ্গার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আল আমিনের স্ত্রী মনি বেগম ভিকটিমের মাকে জানান তার জামাইয়ের ফোনে ওই স্কুলছাত্রীর খারাপ ছবি আছে। ওই ছাত্রীর মা সেটি দেখে মেয়েকে ঘটনার কারণ জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে ভিকটিম মাকে জানায়, একই বছরের ১ এপ্রিল তাকে আইসক্রিম খাওয়ানোর কথাসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজখামার এলাকায় আসামির দুলাভাইয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। আসামির কথামতো না আসলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন। সেই ভয়ে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ও ভিডিওর কথা এতদিন গোপন রেখেছিল।

এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা ২০২১ সালের ১৩ অক্টোবর লবণচরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আল আমিনকে আসামি করে মামলা দায়ের করেন। ২০২২ সালের ১২ মে মামলার এসআই মোকলেকুর রহমান আসামি আল আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন ৮ জন আদালতে সাক্ষ্য দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!