ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীর অনুপস্থিতিতে প্রেমিকাকে ধর্ষণ, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ১৩ মার্চ ২০২৩
স্ত্রীর অনুপস্থিতিতে প্রেমিকাকে ধর্ষণ, যুবক গ্রেফতার
স্ত্রীর অনুপস্থিতিতে প্রেমীকাকে ধর্ষণ, যুবক গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ মার্চ) রাতে অভিযুক্ত আশরাফুলকে গ্রেফতার করা হয়। এর আগে ঐ তরুণীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেফতার আশরাফুল গাইবান্ধা থানার মধ্যপাড়ার দুলাল মিয়ার ছেলে। তিনি ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় ভাড়া থাকতেন।

জানা যায়, ধর্ষণের শিকার ঐ তরুণী বাবা-মায়ের সঙ্গে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় ভাড়া থাকতেন। চাকরি করতেন গার্মেন্টসে। সেই সুবাদে আশরাফুলের সঙ্গে পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিনি বিয়ে করার প্রলোভন দেখিয়ে ঐ তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করতেন। 

আরো পড়ুন >>> বগুড়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৪

রোববার বিকেলে আশরাফুলের স্ত্রীর অনুপস্থিতিতে তার ভাড়াটিয়া বাসায় নিয়ে তরুণীকে ধর্ষণ করেন। ঘটনাটি তরুণীর বাবা-মা জানতে পারলে আশরাফুলকে বিয়ের কথা বলা হয়। তিনি বিয়ে করবে না বলে জানিয়ে দেন। পরে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ফতুল্লা মডেল থানার এসআই সৈয়দ আজিজুল হক জানান, গার্মেন্টসের শ্রমিক তরুণীকে ধর্ষণের ঘটনায় আশরাফুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!