ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে, হাজী বিরিয়ানিকে অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৫, ১৩ মার্চ ২০২৩
মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে, হাজী বিরিয়ানিকে অর্থদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে ও বোরহানি রাখায় হাজী বিরিয়ানি হাউজ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ।

সোমবার (১৩ মার্চ) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, একই দিন দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা যায়,  দুপুরে চৌমুহনী বাজারের হাজী বিরিয়ানি হাউজে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশসহ ৫-৬ দিন মাছ-মাংস রক্তমাখা ফ্রিজে বিক্রির জন্য রাখা এবং ১১০ লিটার বাসি বোরহানি ধ্বংস করা হয়। এ সময় তাদের ৩০ হাজার টাকা অর্থদণ্ড করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করে চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!