ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালোবেসে বিয়ের এক বছরেই লাশ হলো জুঁই

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ১২ মার্চ ২০২৩
ভালোবেসে বিয়ের এক বছরেই লাশ হলো জুঁই
ফাইল ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় ফাঁস দিয়ে জেসমিন আক্তার জুঁই নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। রোববার দুপুরে নিজ ঘর থেকেই তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত জুঁই ওই উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফজলুর মোড় এলাকায় জাহাঙ্গীর ইসলামের মেয়ে।

এসব তথ্য নিশ্চিত করেন শেরপুর থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দেড়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুমিল্লার নাহিদ নামে এক যুবকের সঙ্গে জুঁইয়ের পরিচয় হয়। এক বছর আগে তারা ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর থেকে জুঁই শ্বশুরবাড়িতে বসবাস করতো। তবে মাঝে মধ্যে বাবার বাড়িতেও থাকতো। সপ্তাহখানেক আগে এসএসসি পরীক্ষায় অংশ নিতে বাবার বাড়িতে আসে। রোববার দুপুরে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!