সোমবার দুপুরে সদরের বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় পরিবেশ অধিদফতরের উদ্যোগে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল এ অভিযান পরিচালনা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদফতরের বগুড়া কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন।
.png)
তিনি বলেন, উচ্চশব্দ উৎপন্নকারী ও ক্ষতিকর হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় যাত্রীবাহী দুই বাসকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় যানবাহনের চালক এবং যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মোহাম্মদ মিকাইল হোসাইন আরও বলেন, অপ্রয়োজনে হর্ন ব্যবহার করা থেকে যান চালকদের বিরত থাকতে হবে। শব্দ দূষণের কবল থেকে নিজেকেসহ অন্যকে বাঁচাতে হবে।