বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর এগে, বুধবার রাত ১১টার দিকে সান্তাহার মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সান্তাহার চা বাগান এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাজু হোসেন ওরফে রাজন এবং সান্তাহার মাইক্রোবাস স্ট্যান্ড এলাকার আতোয়ার হোসেনের ছেলে আকবর হোসেন। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই রকিব হোসেন জানান, সান্তাহার মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় মাদক বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালানো হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা এবং ৫২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
.png)