শনিবার রাত সোয়া ৮টার দিকে বগুড়া জেলা শহরের নামাজগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফসান সদর উপজেলার বাদুরতলা এলাকায় বাসিন্দা। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বগুড়ার ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন জানান, রাফসান হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে নিয়ে আসেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
.png)