ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চারঘাটে তিন লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৫, ৬ মার্চ ২০২৩
চারঘাটে তিন লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১
গ্রেফতারকৃত মাসুদ পারভেজ রানা- ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর চারঘাটে এক হাজার ২০ পিস ইয়াবাসহ মাসুদ পারভেজ রানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে র‍্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে, রোববার রাতে রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি জাগিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫। গ্রেফতারকৃত মাসুদ পারভেজ রানা একই গ্রামের ইমরান আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাব-৫ এর সদস্যরা জানতে পারেন- রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের মাসুদ পারভেজ রানা নিজ বাড়িতে ইয়াবা বিক্রি করছেন। এ সংবাদের ভিত্তিতে মাসুদের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাসুদ রানা কৌশলে পালানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন। এ সময় মাসুদের বাড়িতে তল্লাশি চালিয়ে এক হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার সকালে মাসুদ রানাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!