আটক জাহাঙ্গীর হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়ার মৃত আবু শামা ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
.png)
তিনি জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল হ্নীলা চৌধুরীপাড়াস্থ বিএম অটোগ্যাস ফিলিং স্টেশন সংলগ্ন দক্ষিণে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ব্রিজে অভিযান চালানো হয়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ধৃতের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ইয়াবা ও অন্যান্য মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকার লোকজনের কাছে বিক্রি করতেন। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।