ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে প্যারাবনের ঝোপে মিলল ১১৯৮ বিয়ার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৪, ৩ মার্চ ২০২৩
টেকনাফে প্যারাবনের ঝোপে মিলল ১১৯৮ বিয়ার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্যারাবনের ঝোপ থেকে ১০ বস্তা (১ হাজার ১৯৮ ক্যান) বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে পৌরসভার নাইট্যং পাড়া হেচ্চার খাল সংলগ্ন প্যারাবন থেকে এসব উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) আব্দুর রহমান। 

তিনি জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নাইট্যং পাড়া হেচ্চার খাল সংলগ্ন প্যারাবনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন প্যারাবনের মধ্যে কয়েকজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেন। সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকালয়ে পালিয়ে যান। পরে কোস্টগার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় সাদা রঙের ১০টি বস্তা থেকে ১ হাজার ১৯৮ ক্যান বিয়ার উদ্ধার করেন।

Advertisement

উদ্ধারকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টেকনাফ
লিংক সফলভাবে কপি হয়েছে!