শুক্রবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রফিক একই ক্যাম্পের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।
জানা গেছে, মোহাম্মদ রফিক একটি রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে।
.png)
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার দুপুরে মোহাম্মদ রফিক রোহিঙ্গা ক্যাম্পের নিজের বসতঘরে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন মুখোশধারী সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে ঘর থেকে বের করে আনে। পরে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিক নিহত হন। খবর পেয়ে পুলিশ ও এপিবিএন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।