চলতি বছরের জানুয়ারি মাসে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধার, মাদক মামলায় গ্রেফতারে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
মাদক উদ্ধার ও আসামি আটকের স্বীকৃতি হিসেবে মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. রাফিউল আলম (বিপিএম-বার, পিপিএম-সেবা) এর হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এসআই উত্তম কুমার।
.png)
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আজমল হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআই উত্তম কুমার জানুয়ারি মাসে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করায় এই স্বীকৃতি পান।
এসআই উত্তম কুমার বলেন, পুলিশ সুপার মো. রাফিউল আলম স্যারের দিকনির্দেশে এবং মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল স্যারের সার্বিক সহযোগিতায় মাদক নির্মূলে কাজ করে যাচ্ছি। মাদক নির্মূলসহ সব ধরনের সামাজিক অপরাধ দূর করতে আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবো।