শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তারা আহত হন।
আহতরা হলেন, আজিল হক, লালটু, আবুল কালাম, আজারুল, আশিক, সামীকুল এবং রফিকুল। আহত আজিল হক ইসলামপুর গ্রামের আবুল শেখের ছেলে, লালটু আলাউদ্দিনের ছেলে, আবুল কালাম জামাল উদ্দিনের ছেলে, আজারুল মোয়াজ্জেম হোসেনের ছেলে, আশিক আজারুলের ছেলে এবং সামীকুল ও রফিকুল মোশার মন্ডলের ছেলে।
.png)
আহত আজিল হক জানান, শুক্রবার দুপুরের দিকে জিয়া নামের এক বৃদ্ধকে একই গ্রামের হান্নানের নেতৃত্বে কয়েক ব্যক্তি মারধর করছিলেন। এ ঘটনায় তাদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি গ্রহণ চলছে বলেও জানান তিনি।