ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় ইজিবাইক-টমটমের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
বরগুনায় ইজিবাইক-টমটমের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
পাথরঘাটা থানা। ফাইল ছবি

বরগুনার পাথরঘাটায় ইজিবাইক ও ইটবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে হাসান নামে এক কিশোরের মৃত্যূ হয়েছে। এ সময় বেল্লাল ও মন্টু মিয়া নামে আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার সন্ধা ৬টার দিকে উপজেলার কাকচিড়া ইউপির কাকচিড়া-বাইনচটকী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার কালমেঘা ইউপির আমড়াতলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আহত বেল্লালের বাড়ি পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউপির আমড়াতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে ও মন্টু মিয়া বরগুনা পোটকাখালী ইউপির আব্দুল খালেকের ছেলে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইনচটকি ফেরিঘাট থেকে ইট বোঝাই একটি টমটম পাথরঘাটার উদ্দেশ্যে আসছিল। অপরদিক থেকে বাইনচটকি যাওয়ার পথে আলিশার মোর এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে বেলালের মৃত্যু হয়। 

পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!