ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
মেহেরপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরে ১৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম।

আটকরা হলেন, মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়া এলাকার কুবাদ শেখের ছেলে সাহারুল ইসলাম ওরফে মাইকেল (২৮) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে মো. রনি (৩০)।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে এসআই খসরু আল মামুন ও সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ভোররাতের দিকে মেহেরপুর-বুড়িপোতা সড়কের কানাপুকুর এলাকায় অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি চালিয়ে ১৩ গ্রাম (৯৯ পুরিয়া) হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!