সোমবার দুপুর পৌনে ২টার দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের একটি গমক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বর কালু মিয়া খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। ঐ নারীর কপালের উপর ক্ষত রয়েছে। তার শরীরে ছোপ ছোপ রক্তের দাগ রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)